রাজধানী ঢাকায় চারদিব্যাপী শিক্ষা মেলার আয়োজন করেছে 'পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর'। আজ সোমবার বেলা ১১টায় হোটেল রেডিসন ব্লুতে মেলার অনুষ্ঠানিক উদ্বোধন হয়। বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহাবুব উল আলম ও বাংলাদেশের নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার ইমরান হায়দার ফিতা কেটে এই মেলার উদ্বোধন করেন।